সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

‘আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিশেষ নজরদারিতে থাকবে ময়দান’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে সাড়ে নয়টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিশেষ নজরদারিতে থাকবে ইজতেমা ময়দান। ময়দানে কিংবা ময়দানের আশপাশ এলাকায় কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে হকারদের লক্ষ্য রাখতে হবে। তারা ব্যাগে কিংবা ঝুঁড়িতে কি নিয়ে আনে সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রতিটি চেকপোস্টে তল্লাশি করা হবে। হকার যাতে ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে।

জিএমপি কমিশনার আরও বলেন, বিদেশি খিত্তায় নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর রয়েছে। মুসল্লিদের সেবায় বেশ কিছু সড়ক-মহাসড়কে যানচলাচল বন্ধ থাকবে। এরমধ্যে ভগড়াবাইপাস, ধউর, তিনশ’ফিট এলাকায় সড়কে সকাল ৬টা থেকে গাড়ি ডাইভারড করে দেওয়া হবে, যাতে করে যান চলাচল মুক্ত থাকবে। এতে করে মুসল্লিরা পায়ে হেঁটে ময়দানে আসতে পারে।

শনিবার সকাল ১০টায় ময়দানে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জিএমপি কমিশনার।

সাংবাদিকদের উদ্দেশ্যে জিএমপি কমিশনার বলেন, যারা সংবাদপত্রে কাজ করেন, তারা যেন সঠিক সংবাদটি পরিবেশন করেন। তা না হলে মানুষের মধ্যে ভিভ্রান্তির সৃষ্টি হয়। মানুষ গুজব ছড়ায়। এ বিষয়ে সংবাদকর্মীদের একটু খেয়াল রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেটোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশানার বিশেষ শাখা (সিটিএসবি) মো. আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. ইব্রাহিম হোসেন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম, সহকারী উপ-পুলিশ কমিশানর, (টঙ্গী জোন) মেহেদী হাসান, সিআইডি গাজীপুর শাখার পরিদর্শক মোহাম্মদ আবুল মনসুর ও পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

‘আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিশেষ নজরদারিতে থাকবে ময়দান’

আপডেট সময় : ০৩:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫