সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সাত কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে নীলক্ষেতে পুলিশের সতর্ক অবস্থান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

সাত কলেজের শিক্ষার্থীদের সম্ভাব্য সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত এলাকায় সকাল থেকেই সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে নীলক্ষেত এলাকায় পুলিশের এই তৎপরতা দেখা যায়। তবে এ সময় পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ শুরু করেননি।

সংশ্লিষ্ট সড়কগুলো দিয়ে যানবাহন চললেও তবে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম।

আজ বেলা ১১টার দিকে নীলক্ষেত এলাকায় দেখা যায়, সড়কের দুই দিকে সারিবদ্ধভাবে পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

গতকাল রবিবার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ সোমবার সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আজ সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেন বলে অভিযোগ তোলেন তাঁরা। এ ঘটনায় তাঁর ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে গতকাল সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন।

এসময় নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েক শ শিক্ষার্থী বেরিয়ে এসে তাঁদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান সাত কলেজের শিক্ষার্থীরা। পরে তাঁরা আবার একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি এ ধাওয়া চলে দিবাগত রাত পৌনে দুইটা পর্যন্ত। এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সাত কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে নীলক্ষেতে পুলিশের সতর্ক অবস্থান

আপডেট সময় : ১২:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫