ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

জুলাই গণ-অভ্যুত্থানে আহত সূর্য সন্তানদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন (ইসি) জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের ভোটার করতে হাসপাতালে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) পরিচালক এ মো. আব্দুল মমিন সরকার তিন হাসপাতালে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।চিঠিতে বলা হয়, জাতির ক্রান্তিলগ্নে জুলাই অভ্যুত্থানে যেসব বীর সেনানী মহান বিপ্লবের মাধ্যমে আমাদের বিজয় এনে দিয়েছেন তারা এখনও হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সেসব সূর্য সন্তানদের তথ্য ও বায়োমেট্রিক হাসপাতালে গিয়ে সংগ্রহ করতে চাই। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন যেসব ছাত্র-জনতা আগে ভোটার হয়েছেন তাদের মধ্যে এনআইডিতে কোনো ভুলভ্রান্তি থাকলে অথবা হারিয়ে গেলে সে ব্যাপারেও যথেষ্ঠ সহযোগিতা করা হবে।

এই অবস্থায়, আপনার প্রতিষ্ঠানে চিকিৎসারত আহত ছাত্র-জনতাদের তথ্য ও বায়োমেট্রিক সংগ্রহ করার লক্ষ্যে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে প্রস্তুত রাখার জন্য আপনার সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
এ প্রসঙ্গে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর বলেন, আমরা ইতোমধ্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ৪০ জন এবং পঙ্গু হাসপাতালে ২০ থেকে ২৫ জন তথ্য সংগ্রহ করেছি। মঙ্গলবার (২১ জানুয়ারি) আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাব। আমরা খবর পেয়েছি ওখানে ৩০ থেকে ৩৫ জন ফরম পূরণ করে ভোটার হবেন। এরপর আগামী বুধবার (২২ জানুয়ারি) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাব। এছাড়া অন্য কোনো হাসপাতালের খবর পেলেও আমরা সেখানে টিম পাঠাব। কারণ ওরাই এটার হকদার। আমাদের ওদের কাছে যাওয়া উচিত বলে জানান ডিজি।

নিউজ২১/রি.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

জুলাই গণ-অভ্যুত্থানে আহত সূর্য সন্তানদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি

আপডেট সময় : ০৯:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫