ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

যশোররে বেনাপোলে বিএনপির সদস্য আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন

যশোরের বেনাপোলে হত্যা হওয়া বিএনপির সদস্য আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

বুধবার ১৫ জানুয়ারি, দুপুর ১টা ৪০ মিনিটের সময় বেনাপোলের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য, মৃত আব্দুল আলীমের মরদেহ শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের উপস্থিতিতে কবর থেকে উত্তোলন করা হয়। তার এই লাশ উত্তোলনের সময় স্থানীয় শতশত মানুষ উপস্থিত হন।

উল্লেখ্য ২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোল বাজারস্থ মিলন মার্কেটে পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল চলাকালীন বেনাপোল পৌর ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন কর্মী অতর্কিতে হামলা চালায়। এতে আব্দুল আলীমসহ আরও ৩ থেকে ৪ জন আহত হন। পায়ে আঘাতপ্রাপ্ত আব্দুল আলীমকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় এবং এক মাস পর চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

জানাগেছে ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান, এবং তার পরিবার ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করে।

পরে ২০২৪ সালের ১৮ নভেম্বর, আব্দুল আলীমের স্ত্রী হাসিনা খাতুন বেনাপোল এবং শার্শা উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৫ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া জানান, ২০২২ সালে হত্যা মামলা হয়। পরে মামলাটির সঠিক তদন্তের জন্য আব্দুল আলীমের মরদেহ শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের উপস্থিতিতে আজ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

যশোররে বেনাপোলে বিএনপির সদস্য আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন

আপডেট সময় : ০৭:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫