সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে

  • Nusrat jahan
  • আপডেট সময় : ১২:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে পরিচালিত এ অভিযানের সংখ্যাও আরও বৃদ্ধি করা হবে।

আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন/ব্যবহার নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং পরিচালিত অভিযানকে আরও ফলপ্রসূ করতে প্লাস্টিক শিল্প সংশ্লিষ্ট উৎপাদক, ব্যবসায়ী ও রফতানিকারক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) নাসির-উদ-দৌলা এ সিদ্ধান্তের কথা জানান।

নাসির-উদ-দৌলা জানান, পলিথিন শপিং ব্যাগের ব্যবহার নিষিদ্ধকরণ কিভাবে কার্যকর করা যায় এবং এ সংক্রান্ত অভিযান কিভাবে আরও জোরদার ও কার্যকর করা যায়- এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, এই পলিথিনের বন্ধ করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণ ও বিভিন্ন স্টেকহোল্ডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) বলেন, প্রাথমিকভাবে আমাদের সুপার শপগুলোতে যে পলিথিন শপিং ব্যাগগুলো ব্যবহৃত হয়, সেগুলোর উৎপাদন বন্ধ করা হবে এবং বাজারে যেসব পলিথিন শপিং ব্যাগ ব্যবহৃত হয় সেগুলোর ব্যবহার নিষিদ্ধকরণ কার্যকর করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ধরনের নিষিদ্ধ পলিথিন পণ্য বন্ধ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস বলেন, পলিথিনের বিকল্প আমরা দেখছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে। তাছাড়া বেসরকারিভাবেও বিভিন্ন পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদন হচ্ছে।  তিনি বলেন, আজকের সভায় পলিথিন ব্যাগের উৎপাদনকারী, রফতানিকারক ও ব্যবসায়ী প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছে যে সরকারের নির্দেশনা তারা প্রতিপালন করবেন এবং আমাদের পক্ষ থেকেও তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক এসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স এন্ড ট্রেড এসোসিয়েশন এবং বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, পলিথিন শপিং ব্যাগের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার আলোকে এর ব্যবহার বন্ধ করতে গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ হতে সারাদেশে অভিযান পরিচালিত হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে

আপডেট সময় : ১২:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫