সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বনানী কবরস্থানে সমাহিত অভিনেত্রী অঞ্জনা

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০১:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

প্রাণের কর্মস্থল বিএফডিসিতে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা রহমান। 

হাসপাতালের হিমঘর থেকে দুপুর ১২ টায় মরদেহ আনা হয় বিএফডিসি প্রাঙ্গণে। সেখানে জহির রায়হান কালার ল্যাবের চত্বরে এক ঘন্টা ধরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চলচ্চিত্রশিল্প ও এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা।

এসময় শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র অভিনেতা আলমগীর,  সুব্রত, নূতন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভুঁইয়া,,কার্য নির্বাহী পরিষদ সদস্য হাফিজ রহমান, মহিব আল হাসান প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তর,  সাংবাদিক রঞ্জু সরকার, আশরাফুল আলম আসিফসহ দেশের বিনোদন অঙ্গনের সাংবাদিক ওমিডিয়াব্যক্তিত্বরা।

শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে বাদ জোহর এফডিসিতে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে।  সেখানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয় অভিনেত্রী অঞ্জনা রহমানকে।

বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে মারা যান অঞ্জনা রহমান। তিনি হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বনানী কবরস্থানে সমাহিত অভিনেত্রী অঞ্জনা

আপডেট সময় : ০১:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫