ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় মিউজিক ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে স্পষ্ট কথা বললেন শ্রেয়া ঘোষাল ঘুষের অভিযোগ ফাঁস: বিচারপ্রক্রিয়া ‘শতভাগ প্রশ্নবিদ্ধ’ বললেন চিফ প্রসিকিউটর জনগণের শক্তির কাছে হার মানে সব শক্তি: মির্জা ফখরুল মক্কা-মদিনায় বিপাকে ৩৫০০ বাংলাদেশি নাগরিক ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম কাল থেকে শুরু বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছয় মাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে সক্ষম ইরান, শিগগিরই আসতে পারে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার বিএনসিএফ ঝিনাইদহ জেলা শাখার নব গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মশিউর রহমান। ৯ দিনের মাথায় সিলেটে আবারও নারী ছিনতাইয়ের শিকার

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

সারা দেশে গত এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৭২ জনের।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪৮ জন। নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬ জন, ঢাকা মহানগরে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ২০ জন ও ময়মনসিংহ বিভাগে চারজন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে এক লাখ এক হাজার ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায়

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪