ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কারণ ও প্রতিকার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

খুলাফায়ে রাশিদিনের শেষ সময় থেকে মুসলিম বিশ্বে বিভিন্ন শ্রেণির বিভ্রান্ত দলের উদ্ভব হয়। তাদের বিভ্রান্তিকর কর্মকাণ্ডের ফলে ঈমানহারা হয়েছে বহু মানুষ। রাসুলুল্লাহ (সা.) ধর্মীয় বিষয়ে বিভ্রান্তির সৃষ্টির ব্যাপারে বলেন, ‘পরবর্তী প্রত্যেক প্রজন্ম থেকে এই জ্ঞান এমন ন্যায়নিষ্ঠ ব্যক্তিরা বহন করবে, যারা তাকে রক্ষা করবে প্রান্তিক চিন্তাধারীদের বিকৃতি থেকে, পথভ্রষ্টদের জালিয়াতি ও মূর্খদের ব্যাখ্যা থেকে।’ (মুসনাদে আহমদ)

বিভ্রান্তির চার কারণ-

উল্লিখিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) তিনটি কারণ চিহ্নিত করেছেন, যার মাধ্যমে ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি ও বিকৃতি তৈরি হয়।

১. প্রান্তিকতা : ধর্মীয় বিষয়ে প্রান্তিকতা হলো কোনো বিষয়ে অতি শিথিলতা বা অতি কঠোরতা। ইসলাম বিশ্বাস, ইবাদত, মতাদর্শসহ সব বিষয়ে সব ধরনের প্রান্তিকতা পরিহারের নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘বলুন! হে কিতাবিরা! তোমরা তোমাদের দ্বিনের ব্যাপারে অন্যায়ভাবে বাড়াবাড়ি কোরো না এবং যে সম্প্রদায় এর আগে পথভ্রষ্ট হয়েছে, বহুজনকে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ থেকে বিচ্যুত হয়েছে তাদের খেয়ালখুশির অনুসরণ কোরো না।’ (সুরা : মায়িদা, আয়াত : ৭৭)।

২. জালিয়াতি : বিভ্রান্ত দলগুলো ইসলামের নামে এমন বহু কিছুর প্রচলন ঘটাতে চেয়েছে, যার কোনো স্থান ইসলামে নেই, যা পুরোপুরি ভিত্তিহীন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আমার নামে মনগড়া কথা রচনা করল যা আমি বলিনি, সে যেন তার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করল।’ (সুনানে নাসায়ি, হাদিস : ৩৪)।

৩. মূর্খদের ব্যাখ্যা : ধর্মীয় বিষয়ে জ্ঞান না থাকার পরও সামাজিক অবস্থান, রাজনৈতিক ক্ষমতা ও জাগতিক বিষয়ে পাণ্ডিত্ব থাকার কারণে কেউ কেউ ইসলামের বিধি-বিধানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। আর তা করতে গিয়ে তারা ভুল ও বিচ্যুতির শিকার হয়। পবিত্র কোরআনে এসব ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, ‘অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে। কিন্তু সত্যের মোকাবেলায় অনুমানের কোনোই মূল্য নেই।’ (সুরা : নাজম, আয়াত : ২৮)।

৪. বিদআত : দ্বিনের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টির অপর মাধ্যম হলো বিদআত। মানুষ বিদআতকে ভালো মনে করলেও তার পরিণতি সব সময় মন্দ হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘বিষয়গুলোর মধ্যে নব-উদ্ভাবিত বিষয়গুলোই নিকৃষ্ট। প্রত্যেক নব-উদ্ভাবিত বিষয় বিদআত আর প্রত্যেক বিদআত বিভ্রান্তি, প্রত্যেক বিভ্রান্তি পথভ্রষ্টতা-যা জাহান্নামের কারণ।’ (সুনানে নাসায়ি, হাদিস : ১৫৭৮)।

বিভ্রান্তি থেকে বাঁচার উপায়

উল্লিখিত বিভ্রান্তির চারটি কারণ পরিহারে ইসলামের নির্দেশনা হলো-

১. মধ্যপন্থা অবলম্বন করা :  রাসুল (সা.) বলেন,  তোমরা আমলে মধ্যপন্থা অবলম্বন কোরো, বাড়াবাড়ি কোরো না। সকাল-সন্ধ্যায় (ইবাদতের জন্য) বের হয়ে পড়ো এবং রাতের কিছু অংশেও। তোমরা অবশ্যই পরিমিতি রক্ষা করো। তাহলে গন্তব্যে পৌঁছতে পারবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৪৬৩)।

২. দ্বিনচর্চায় সনদকে গুরুত্ব দেওয়া : দ্বিনচর্চায় সনদের গুরুত্ব দিলে বিভ্রান্ত মানুষের জালিয়াতি থেকে আত্মরক্ষা করা সহজ হবে। আবদুল্লাহ ইবনে মোবারক (রহ.) বলেছেন, ‘সনদ গ্রহণ (পরম্পরা রক্ষা) দ্বিনের অংশ। যদি সনদ না থাকত তবে যার যা ইচ্ছা সে তাই বলত।’ (ভূমিকা, সহিহ মুসলিম)।

৩. গ্রহণযোগ্য ব্যক্তি থেকে জ্ঞানার্জন : মুহাম্মদ ইবনে সিরিন (রহ.) বলেন, ‘নিশ্চয়ই এ জ্ঞান দ্বিনের অংশ। সুতরাং কার কাছ থেকে তোমরা তোমাদের দ্বিন গ্রহণ করছ তা লক্ষ্য রাখো।’ (আল কামিল : ১/২৫৪)।

৪. কোরআন-সুন্নাহর অনুসরণ : ইসলাম বিদআতের পরিবর্তে কোরআন-সুন্নাহ অনুসরণের নির্দেশনা দিয়েছে। ইরশাদ হয়েছে, ‘রাসুল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা অনুসরণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর।’ (সুরা : হাশর, আয়াত : ৭)।

আল্লাহ সবাইকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করুন। আমিন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কারণ ও প্রতিকার

আপডেট সময় : ০৩:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪