সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে কোহিনুর বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলোকদিয়া গ্রামের হাসান শিকদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবত বাড়ির পাশে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, কোহিনুর বেগম রেললাইন অতিক্রম করছিলেন। একই সময়ে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে স্বজনরা নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সংবাদ পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান স্টেশন মাস্টার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট সময় : ০১:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪