ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

খুলনায় কবরস্থানে পড়েছিল রিকশাচালকের মরদেহ

  • Mst Sweety
  • আপডেট সময় : ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

Worker of morgue covering corpse by sheet

খুলনায় এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই রিকশাচালক হলো শহরের শিকারির মোড় এলাকার মিজান জমাদ্দারের ছেলে তামিম (১৬)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মহানগরীর দৌলতপুর এলাকার মহেশ্বরপাশা ঘোষপাড়া এলাকার একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, প্রতিদিন সন্ধ্যার পর রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয় তামিম। সোমবার সন্ধ্যায় রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি যায়নি। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে স্থানীয়রা দৌলতপুর মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তাৎক্ষণিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু না অন্যকিছু তা জানা যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

খুলনায় কবরস্থানে পড়েছিল রিকশাচালকের মরদেহ

আপডেট সময় : ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪