সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

বগুড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

  • Mst Sweety
  • আপডেট সময় : ০৬:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

বগুড়ায় সেই আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে ডিবির পুলিশ পরিদর্শক ইকবাল বাহার এ তথ্য জানান।

গ্রেফতার শ্রমিক লীগ নেতা তুফান সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। তিনি সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকারের ছোট ভাই।

জানা যায়, তুফান সরকার শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ১৪টি মামলা রয়েছে। ছাত্রী ধর্ষণ মামলায় ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিলেন তুফান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক ইকবাল বাহার জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন আইনে ১৪টি মামলা রয়েছে। এছাড়া তুফান সরকার দুদকের একটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তার তুফান সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিডি প্রতিদিন/এএম

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

বগুড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪