ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ময়মনসিংহে মৎস্য বীজ উৎপাদন খামার থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার

ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশপ্রহরীর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে কোতোয়ালি মডেল থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশরাফুর রহমান বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব অস্ত্র ও মাদক সেখানে সংরক্ষণ করেছিল। তারা মাদক সেবন করে এই অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টা করেছিল। বিভিন্ন জায়গায় আরও অনেক অস্ত্র রয়েছে। সেগুলো কারা কীভাবে ব্যবহার করেছিল আপনারা আমরা সকলেই জানি।

ডিআইজি আশরাফুর আরও বলেন, ৫ আগস্টের প্রেক্ষাপটে পুলিশের চার শতাধিক অস্ত্র লুটপাট ও চুরি হয়েছে। ওই সময় ফ্যাসিস্ট রাজনৈতিক দলের হেলমেট বাহিনী যে সব অস্ত্র নিয়ে জনসাধারণের ওপর হামলা চালিয়েছিল সেসব অস্ত্র বিভিন্ন স্থানে লুকায়িত আছে। সেগুলো উদ্ধারে সবার সহযোগিতা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আকতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান, সেকেন্ড অফিসার আনোয়ার হোসেনসহ অন্যরা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে মৎস্য বীজ উৎপাদন খামারের মাস্টাররোলের কর্মচারী নৈশপ্রহরী হৃদয় মিয়ার শোয়ার কক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।অভিযানে নৈশপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া না গেলেও তার স্ত্রী ফারজানা শান্তাকে (৩৫) আটক করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ময়মনসিংহে মৎস্য বীজ উৎপাদন খামার থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার

আপডেট সময় : ০৪:২৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪