ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

হাসিনাকে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব: জোনায়েদ সাকি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, জুলাই-আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল। আর এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

তাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে জানতে পেরেছি। হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।

আজ সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে আয়োজিত ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকি একথা বলেন।

তিনি আরও বলেন- সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে; বিষয়টি এমন নয়। আমাদের বুঝতে হবে- কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক।

গণসংহতি আন্দোলনের প্রধান বলেন- ২০২৬ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে অন্তর্বতীকালীন সরকার বলেছে। তবে এর আগে অংশীজনদের সাথে আলোচনা করতে হবে। যদিও ইতোমধ্যে অনেকের সাথে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কী কী সংস্কার প্রয়োজন সেটি আলোচনার মাধ্যমে বের করতে হবে।

অভ্যুত্থানের মধ্যদিয়ে জনগণের রায়ের বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন- তবে বর্তমানে অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। সেটি কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত নয়। মুক্তিযোদ্ধাকেও অসম্মান করা কাম্য নয়। যারা এসব কাজ করেছে- সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

হাসিনাকে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব: জোনায়েদ সাকি

আপডেট সময় : ০১:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪