সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • Mst Sweety
  • আপডেট সময় : ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. বিল্লাল মিয়া (৬০) নামে অটোরিকশা গ্যারেজের এক মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিল্লাল মিয়া উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।

সোমবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে।

নিহতের বড় ভাই রহমত উল্লাহ জানান, রবিবার বিকেলে বাড়ি থেকে বের হন বিল্লাল মিয়া। এরপর থেকে বিল্লালের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২টার দিকে এলাকার অনেকেই তাকে দেখেছেন। সকালে ঘুম থেকে উঠেই তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়।

আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সব জানা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় : ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪