ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সৃজিত-মিথিলার ডিভোর্সের গুঞ্জন কি তাহলে সত্যি?

  • meghla
  • আপডেট সময় : ০৮:৫১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

সৃজিত-মিথিলা। দাম্পত্য জীবনে সবকিছু ঠিক থাকলেও কান পাতলেই বিনোদন অঙ্গনে বারবার তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়।  যদিও এসব খবর তাঁরা দুজনেই মুচকি হেসে উড়িয়ে দিয়েছেন অনেকবার। তবুও প্রতিবছর নেটিজেনরা তাদের সম্পর্ককে কাঠগড়ায় দাঁড় করান। এবার আবারো বিশেষ এক কারণে সেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু এক ছাদের নিচে তাদের দেখা হয় খুব কম। কাজ নিয়ে দুজনেই ভীষণ ব্যস্ত।

বিয়ের পর অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও পরবর্তীতে মেয়েকে নিয়ে বাংলাদেশে স্থায়ী হন। কন্যা আইরাকে নিয়ে দেশে ফিরে স্কুলে ভর্তি করিয়েছেন অভিনেত্রী। বর্তমানে মায়ের পরিবারের সঙ্গেই থাকছেন মিথিলাকন্যা।  বহুদিন ধরেই সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি সময়ে তাদের বিচ্ছেদের খবরও সংবাদের শিরোনাম হয়েছে।

বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেটা সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে। গত ২৩শে সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন সৃজিত। বর্তমানে দু’জন রয়েছেন দুই দেশে। একজন বাংলাদেশে অন্যজন কলকাতায়।

মাঝেমধ্যেই শোনো গেছে, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দুপক্ষই। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি সৃজিত বা মিথিলার পক্ষ থেকে।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সৃজিত-মিথিলার ডিভোর্সের গুঞ্জন কি তাহলে সত্যি?

আপডেট সময় : ০৮:৫১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪