ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

পুলিশের দাবি সড়ক দুর্ঘটনা সুজানার পরও কাব্যর মরদেহ মিলল পূর্বাচলের লেকে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের লেকে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধারের পরদিন বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে একই লেক থেকে বন্ধু শাহিনুর রহমান কাব্যর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুড়িল বিশ^রোড- ভুলতা সড়কের বৌরারটেক এলাকায় পূর্বাচলের ২নং সেক্টরের ৪নম্বর ব্রিজের নিচের লেক থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ওই লেক থেকে কলেজছাত্রী সুজানার (১৮) মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। সে ঢাকার ভাষানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। সুজানার বন্ধু শাহিনুর রহমান কাব্য মিরপুরের বউবাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। কাব্য আদমজী ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পূর্বাচলের ২নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রিজের নিচের লেক থেকে পানিতে ভাসমান অবস্থায় মঙ্গলবার সকালে থানা পুলিশ সুজানার মরদেহ উদ্ধার করে। এ সময় মোটর সাইকেলের একটি হেলমেট ও ছোট একটি ব্যাগ উদ্ধার করা হয়। বিকেলে জানতে পারেন নিহত সুজানার সাথে থাকা তার বন্ধু কাব্যকে খুঁজে পাচ্ছে না পরিবার। এ ঘটনায় কাফরুল থানায় একটি সাধারণ ডায়রীও করে কাব্যর পরিবার।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সুজানার লাশের সুত্র ধরে বুধবার পূর্বাচলের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রিজের নিচে লেকে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তার অভিযান চালানো হয়। বেলা ১১টার দিকে ওই লেক থেকে নিখোঁজ কাব্যর মরদেহ ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে ডুবে গেলে সুজানা ও কাব্য মারা যায়।
কলেজছাত্রী সুজানার মা চম্পা বেগমের বরাত দিয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বের হয় সুজানা। এরপর রাতে সে আর বাসায় ফেরেনি। মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেলের হেলমেটটি শনাক্ত করে পুলিশ। হেলমেটটি দশম শ্রেণির শিক্ষার্থী কাব্যর বলে নিশ্চিত করেছে তার পরিবার।
কাব্যর মা সোনিয়া বেগম জানান, সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। মঙ্গলবার সুজানার মরদেহ মিললেও নিখোঁজ ছিলেন কাব্য। এরপর বুধবার সকালে একই লেকের অপর পাশ থেকে কাব্যর মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, মঙ্গলবার সকালে কলেজছাত্রী সুজানার লাশ উদ্ধারের পর নিখোঁজ কাব্যর মরদেহ ও মোটরসাইকেল একই লেক থেকে উদ্ধার করা হয়েছে। তারা দুজন বন্ধু ছিল। তার মোটরসাইকেল যোগে পূর্বাচলে ঘুরতে এসেছিল। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা ব্রিজের উপর থেকে নিচে লেকের পানিতে ডুবে যায়। এটি একটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

পুলিশের দাবি সড়ক দুর্ঘটনা সুজানার পরও কাব্যর মরদেহ মিলল পূর্বাচলের লেকে

আপডেট সময় : ১২:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪