ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

রূপগঞ্জে জেলা বিএনপির বিজয় র‌্যালীতে নেতাকর্মীদের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় একটি বিশাল র‌্যালী বের করা হয়।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে র‌্যালীটি ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা, ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মহাসড়কের উভয়দিকে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। র‌্যালী পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভায় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন সহ আরো অনেকে। বিজয় র‌্যালীতে মানুষের ঢল নামে।
স্বাধীন বাংলাদেশকে বিক্রির পায়তারা করা ফ্যাসিস্ট শেখ হাসিনা আজ দেশ ছেড়ে পালিয়েছে। দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে। এদেশে আর কখনো ফ্যাসিস্ট সরকার গঠন করতে দেয়া হবে না। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে ধংস করার পায়তারা করেও ব্যর্থ হয়েছে শেখ হাসিনা সরকার। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এদেশে আর দেখতে চাই না। মহান বিজয় দিবস উপলক্ষে রূপগঞ্জের ভুলতা এলাকায় আয়োজিত সমাবেশে মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু এসব কথা বলেন। এর আগে রূপগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, বন্দর ও নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

রূপগঞ্জে জেলা বিএনপির বিজয় র‌্যালীতে নেতাকর্মীদের ঢল

আপডেট সময় : ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪