সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

সন্তান কোলে নিয়ে মা হওয়ার সুখবর রাধিকার

  • মোছাঃ সুইটি
  • আপডেট সময় : ১০:০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। এরপর জানা যায়, আইনিভাবে বিয়ে সেরেছেন এই যুগল। মাসখানেক আগে অভিনেত্রী নিজের বেবি বাম্প প্রকাশ্যে এনে সকলকে চমকে দেন। এরপর আর তেমন কোনো খবর ছিল না অভিনেত্রীকে নিয়ে। 

কিন্তু সম্প্রতিই সামাজিক মাধ্যমে একটি পোস্টে চোখ আটকে যায় নেটিজেনদের! কারণ, হঠাৎ রাধিকার কোলে দেখা মেলে এক ফুটফুটে সদ্যোজাতের। যা দেখে রীতিমতো চমকে গেছেন অনুরাগীরা।

সাধারণত তারকারা অন্তঃসত্ত্বা হলেই ঘটা করে বিভিন্ন আয়োজন করেন। কখনও সামাজিক মাধ্যমে এসে আশীর্বাদও চেয়ে নেন অনুরাগীদের কাছ থেকে। কিন্তু এবার ব্যতিক্রমী কিছু দেখা গেল রাধিকার ক্ষেত্রে। শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন রাধিকা। সেই ছবিতে দেখা যায়, বুকে সন্তান নিয়ে সামনে ল্যাপটপ রেখে কাজ করছেন অভিনেত্রী। আর তা দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন নায়িকার অনুরাগী ও সহকর্মীরা।

এর আগে অন্তঃসত্ত্বা অবস্থাতেই লন্ডন চলচ্চিত্র উৎসবে যান রাধিকা। সেখানে রেড কার্পেট ওয়াকের পর দেন সাক্ষাৎকার। আবার সন্তানের জন্ম দেওয়ার এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। সন্তানকে বুকে নিয়েই ল্যাপটপে মিটিং সেরে নিচ্ছিলেন রাধিকা। সে অবস্থাতেই ছবিটি তোলা হয়েছে। ছবিটির ক্যাপশনে রাধিকা লেখেন, ‘আমাদের এক সপ্তাহের সন্তানকে বুকে নিয়েই প্রথম কাজের মিটিংটা সেরে নিলাম।’ তবে মেয়ে হয়েছে নাকি ছেলে, তা ওই পোস্টে জানাননি রাধিকা।

উল্লেখ্য, ২০১২ সালে বেনেডিক্ট টেলরকে বিয়ের পর মুম্বাই থেকে লন্ডন আসা যাওয়ার মাঝেই আছেন রাধিকা। একদিকে ক্যারিয়ার ও অন্যদিকে বিদেশি স্বামীকে নিয়ে সংসারও করছেন। তবে কখনোই রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। বিয়ের প্রসঙ্গ নিয়ে যখনই কথা উঠত, চুপ করে থাকতেন রাধিকা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

সন্তান কোলে নিয়ে মা হওয়ার সুখবর রাধিকার

আপডেট সময় : ১০:০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪