ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কীভাবে সব দোষ একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো : রাশমিকা

  • মোছাঃ সুইটি
  • আপডেট সময় : ০৮:৪৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

১৩ ডিসেম্বর সকালে আল্লু অর্জুনের বাড়িতে পুলিশি হানা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। সারা দিন আদালতে দড়ি টানাটানি চলার পর অবশেষে অভিনেতা অন্তর্বতী জামিন পান। অনেকেরই কৌতূহল ছিল, এত বড় একটা ঘটনা ঘটলো আল্লুর সঙ্গে, অথচ পর্দার শ্রীবল্লী, অর্থাৎ পুষ্পা ছবির অভিনেত্রী রাশমিকা মান্দানা চুপ কেন? অবশেষে মুখ খুলেছেন তিনি।

রশ্মিকা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন, ‘এসব কী দেখছি আমি! যেন বিশ্বাস করতে পারছি না। যে ঘটনা সে দিন ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক। যদিও এটা দেখে খারাপ লাগছে কীভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হল। দু্টি ঘটনায় আমি মর্মাহত।’

গত ৪ ডিসেম্বর ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছিল। সে ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। ফলে, আল্লু অর্জুনকে শুক্রবার(১৩ ডিসেম্বর) সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আল্লুসহ মোট সাতজনের বিরুদ্ধে সেই অভিযোগ করা হয়।

শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের কর্ণধারও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কীভাবে সব দোষ একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো : রাশমিকা

আপডেট সময় : ০৮:৪৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪