সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

মালদ্বীপে সরকারি ৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

মালদ্বীপে সরকারি ৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালদ্বীপের প্রধান বাণিজ্যিক শহর মালেতে তিনটি সরকারি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি মন্ত্রণালয়ের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে মালের একটি সরকারি ভবনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি সরকারি ভবনে। অগ্নিকাণ্ডে একটি ভবন সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি দুটি ভবনও। পুড়ে ছাই হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র।

তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও ধোঁয়ায় ছেয়ে আছে চারপাশ। 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশেই একটি খাদ্যগুদাম রয়েছে। সেখানে বাংলাদেশিসহ অন্য দেশের বহু অভিবাসী কাজ করেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। অবকাঠামো, আবাসন ও পরিবেশ মন্ত্রণালয়ের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বন্ধ রয়েছে সকল কার্যক্রম। 
 
তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
 
এদিকে, ঘটনার পরপরই দেশটির প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

মালদ্বীপে সরকারি ৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০১:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪