ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ভাসানচরের পথে আরও ৫ শতাধিক রোহিঙ্গা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে ৫ শতাধিক রোহিঙ্গা। এর আগে সোমবার দুপুর থেকে এসব রোহিঙ্গাদের উখিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। গতকাল রাত ১১টার দিকে উখিয়া থেকে রোহিঙ্গাদের চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

অন্যান্য সময়ের চেয়ে এবার ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ-এপিবিএন-সেনাবাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা বলয় ছিল। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নৌবাহিনীর জাহাজে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন। তিনি বলেন, সোমবার বিকাল থেকে স্বেচ্ছায় ভাসানোর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আসতে শুরু করে। সেখানে আসা রোহিঙ্গাদের ইতিমধ্যে নিবন্ধন কাজ শেষ করেন শরণার্থী কমিশনার কার্যালয়সহ সংশ্লিষ্টরা।

তিনি আরও বলেন, এবার ২৪ তম দফায় ভাসানোরে যেতে ইচ্ছুক রোহিঙ্গার সংখ্যা অন্তত ৫ থেকে ৬ শত জন হতে পারে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্য মতে, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩ তম ১ হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে গেছে। এর আগে ২২ দফায় মোট ৩২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। বিগত ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে শুরু করেছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ভাসানচরের পথে আরও ৫ শতাধিক রোহিঙ্গা

আপডেট সময় : ০৩:৩১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪