ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

টাকার অভাবে টিউমারের চিকিৎসা হচ্ছেনা ৩ মাসের শিশু রিফাতের

মাত্র তিন মাস বয়স শিশু রিফাতের। জন্মের পর থেকে মাথার পেছনে একটি ছোটো বৃত্তের সৃষ্টি হয়।

সেই বৃত্তটি এখন শিশু রিফাতের মাথায় ব্রেন টিউমারের পরিণত হয়ে বড় আকার ধারণ করেছে। দ্রুত রিফাতের মাথা থেকে টিউমারটি চিকিৎসার মাধ্যমে ফেলে দিতে হবে।কিন্ত তার চিকিৎসার টাকা জোগাড় না করতে পারাই অসহায় হয়ে মানুষের কাছে হাত পাতছেন শিশুটির বাবা-মা।

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের বাবা মো: ফিরোজ (সম্পদ) ও মা মোছা: রেবেকা হতদরিদ্র এই দম্পতির একমাত্র সন্তানের এমন রোগ হওয়ায় চোখে অন্ধকার দেখছেন তারা। শিশুটির বাবা ট্রাক চালক এবং মা গৃহিণী। শিশু রিফাতের চিকিৎসার জন্য দ্রুত প্রায় ৮০ হাজার টাকা প্রয়োজন। উপায় না পেয়ে এই দম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মানুষের দ্বারে দ্বারে ঘুড়ে বেড়াচ্ছেন তারা।

রবিবার (২৭ অক্টোবর) সকালে কথা হয় শিশু রিফাতের পরিবারের সঙ্গে।

রিফাতের মা রেবেকা জানান, তিন মাস  আগে তাদের ঘরে আসে রিফাত। তখন থেকেই মাথার পেছনে একটি ছোটো বৃত্তের সৃষ্টি হয়। আমরা প্রথমে ভেবেছিলাম ভালো হয়ে যাবে। কয়েকবার ডাক্তারও দেখিয়েছি। পরে টিউমার ধরা পড়ে। কিন্তু সময় যতই যাচ্ছে রিফাতের মাথার সেই টিউমার বেড়েই চলছে। ডাক্তার বলেছে দ্রুত তার এই টিউমার অপারেশনের মাধ্যমে ফেলে দিতে হবে। অন্যথা বিপদ হবে সামনে।

শিশু রিফাতের দাদী ফিরোজা বেগম বলেন, ‘আমাদের একটি মাত্র নাতী। তাও আল্লাহ এমন করে দিয়েছে। স্কুল-কলেজসহ বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের দারে দারে গিয়ে সাহায্য চাচ্ছি। তাও যেনো নাতীকে অপারেশন করাতে পারি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

টাকার অভাবে টিউমারের চিকিৎসা হচ্ছেনা ৩ মাসের শিশু রিফাতের

আপডেট সময় : ০৮:২০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪