সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

প্রধান উপদেষ্টা সুস্থ আছেন, গুজব না ছড়ানোর অনুরোধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন। তাকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছে মেডিকেল টিম।মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য আজ একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক (routine) বিষয়।

তিনি আরও জানান, রাষ্ট্র ও সরকারপ্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

এর আগে ভারতীয় একটি গণমাধ্যমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অসুস্থতা নিয়ে খবর প্রকাশ হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের হার্টের গুরুতর সমস্যা দেখা দিয়েছে। তাঁর হৃদযন্ত্রে জরুরি অস্ত্রপচারের প্রয়োজন হতে পারে। সে জন্য ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে বেড রিজার্ভ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক দল।’

তবে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, তিনি (ড. ইউনূস) সুস্থ আছেন। আজ বেশ কয়েকটি প্রোগ্রামে অংশ নিয়েছেন স্বশরীরে এবং যে কাগজের কথা বলা হচ্ছে, সেটা রুটিন ওয়ার্ক। সব সরকারপ্রধানের ক্ষেত্রে এই শিডিউল রাখা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

প্রধান উপদেষ্টা সুস্থ আছেন, গুজব না ছড়ানোর অনুরোধ

আপডেট সময় : ০২:৩০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪