ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসরাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে শনিবার ১০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনায় বসেছেন।

সংলাপে অংশ নেয়া রাজনতিক দলগুলো হলো- গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ জাসদ (শরীফ নুরুল আম্বিয়া), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট ও গণতান্ত্রিক বাম ঐক্য।

রাজনৈতিক দলগুলোর সংলাপে আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার বিচারসহ নানা সংস্কার প্রস্তাব তুলে ধরেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোট।

শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই সংলাপে কোন কোন দল সংস্কারের পর নির্বাচনের দাবিও জানিয়েছে।

ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম এই সংলাপে অংশ নিয়ে রাষ্ট্র সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে।

সংলাপে অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রধান উপদেষ্টার কাছে জুলাই-অগাস্টে গণহত্যার দায়ে আওয়ামীগকে নিষিদ্ধ করাসহ ২৩ দফা লিখিত প্রস্তাব দিয়েছে।

মূলত রাষ্ট্র ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে নানা আলোচনা হলেও রাজনৈতিক দলগুলো সংলাপে বর্তমানে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বিষয়টি নিয়েও কথা বলেছে।

এছাড়াও দলগুলোর পক্ষ থেকে বিগত সরকারের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনা, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া তিনটি নির্বাচন বাতিল ও আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের বিচারেরে দাবিও তোলা হয়।

সংলাপ শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, সরকার নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন করবে।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম দফার সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও এ দফার সংলাপে দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪