ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সংসদ সচিবালয়ের যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র অধীনস্থ সালদা নদী বিওপির সীমান্ত পিলার ২০৫০/৮-এস-এর কাছে পুটিয়া নামক স্থান দিয়ে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার সময় বাংলাদেশি নাগরিক এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।

আটককৃত কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।

আটককৃত কিবরিয়া বিজিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তিনি পালিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে োেব্রাহ্মণবাড়ীয়ার কসবা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ২১/রিপন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সংসদ সচিবালয়ের যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে আটক

আপডেট সময় : ০২:২৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪