ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

রংপুরে শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে মাল্টিমিডিয়া প্রচারকার্যের উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

রংপুরে শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভাগীয় পর্যায়ে মাল্টিমিডিয়া প্রচারকার্যের উদ্‌বোধন করা হয়েছে। সোমবার (৭ই অক্টোবর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রচারকার্যের উদ্‌বোধন করেন বিভাগীয় কমিশনার মো: আজমল হোসন। মহিলা বিষয়ক অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। শাসনের নামে শিশুদের প্রতি সহিংসতা কোনোক্রমেই কাম্য নয়। তাদের কোমল মনে কোনোভাবেই আঘাত দেওয়া যাবে না। শিশুদের শারীরিক ও মানসিকভাবে বেড়ে উঠার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহের ফলে মেয়েরা শারীরিক ও মানসিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এর প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের উপরও পড়ে। বাল্যবিবাহ প্রতিরোধে এর কুফল সম্পর্কে ব্যাপক প্রচারের কোনো বিকল্প নেই। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, পরিবার হলো শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান। পরিবার থেকেই শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করতে হবে। শিশুর প্রতি চাপ প্রয়োগ করে কোনো কিছু আদায় করে নেওয়ার প্রবণতা পরিহার করতে হবে। শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলেও প্রচার কার্যক্রম পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।

অনুষ্ঠানের শুরুতে ইউনিসেফের রংপুর কার্যালয়ের স্যোশাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আসাদুজ্জামান, ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপপরিচালক মোছা: সেলোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ২১/রি.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

রংপুরে শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে মাল্টিমিডিয়া প্রচারকার্যের উদ্বোধন

আপডেট সময় : ০৩:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪