ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ডিজিটাল সেক্টরে কর্মক্ষেত্র তৈরি করতে চায় সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ডিজিটাল সেক্টরে কর্মক্ষেত্র তৈরি করতে চায় সরকার। এক্ষেত্রে বিশ্বব্যাংকের সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে বিশ্বব্যাংক বাংলাদেশে প্রযুক্তি বিষয়ে চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি তথ্যপ্রযুক্তি স্থাপনা তৈরির আগ্রহ প্রকাশ করেছে।

রোববার ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্ব ব্যাংকের গ্লোবাল ডিরেক্টর মোনা হাদ্দাদ, প্রোগ্রাম লিডার সোলায়মান কুলিবালি, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট হোসনা ফেরদৌস সুমি এবং ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্ণা রায় উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির প্রকল্পগুলো নিয়ে সাধারণ মানুষের মনে একটা অনাস্থা তৈরি হয়েছে। এক্ষেত্রে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করা হলেও তার ফলাফল আশানুরূপ হয়নি। সেই প্রকল্পগুলো যাচাই বাছাই করা হচ্ছে। যেহেতু বিশ্বব্যাংক বেশ কিছু প্রকল্পের সাথে জড়িত তাই তাদেরও যদি কোন পরামর্শ বা কোন বিষয়ে বলার থাকে সেটাও তারা নির্দ্বিধায় বলতে পারেন।
উপদেষ্টা আরও বলেন, চলমান প্রকল্পগুলোর নিরপেক্ষ মূল্যায়ন না হলে ভবিষ্যতে কাজ করা কঠিন হয়ে যাবে। আর এই মুহূর্তে আমরা নতুন কোন প্রকল্পের বিষয়ে ভাবছি না। পুরনো যে প্রকল্প আছে সেগুলোকে কিভাবে আরো সময়োপযোগী করা যায় সে বিষয়ে আমরা চিন্তা করছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ডিজিটাল সেক্টরে কর্মক্ষেত্র তৈরি করতে চায় সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম

আপডেট সময় : ০২:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪