ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

বাংলাদেশে এআই হাব করতে কোরিয়ার আগ্রহ প্রকাশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

 কারওয়ান বাজারের জনতা টাওয়ারে নিজস্ব অর্থায়নে এআই (Artificial intelligence) হাব করতে চায় কোরিয়া।
আজ রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এর সাথে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে সাক্ষাৎকালে কোরিয়া এম্বাসীর বাণিজ্য প্রতিনিধি স্যামসু কিম এবং Acote গ্রুপের প্রধান নির্বাহী এডওয়ার্ড কিম এ আগ্রহ প্রকাশ করেন।

স্যামসু কিম বলেন, অনলাইন ন্যাশনাল ট্যাক্স সিস্টেম, ই কাস্টমস ক্লিয়ারিং সিস্টেম, ন্যাশনাল ল্যান্ড ইনফরমেশন সিস্টেম, ই ট্যাক্স সিস্টেমে বাংলাদেশের সাথে কোরিয়া যৌথ ভাবে কাজ করতে আগ্রহী।
এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের তরুণরা তথ্যপ্রযুক্তিতে আগ্রহী। তাই তাদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি বিকাশে অনেক কর্মক্ষেত্র তৈরি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
Acote গ্রুপের প্রধান নির্বাহী এডওয়ার্ড কিম এটুআই এ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, বর্তমানে এটুআই ইউএনডিপির অর্থায়নে চলছে। এ বছর ডিসেম্বরে এটুআই এর সাথে ইউএনডিপির চুক্তি শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে এটুআই এর সাথে এডওয়ার্ড কিমকে আলোচনা করতে বলেন।
স্যামসু কিম আরও বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ লোকবল থাকলেও তথ্যপ্রযুক্তি প্রকৌশলীর অভাব রয়েছে। এক্ষেত্রে তারা বাংলাদেশী তরুণদের প্রশিক্ষণ দিয়ে তথ্যপ্রযুক্তি প্রকৌশলী বানাতে আগ্রহী। এর বাইরে তিনি ন্যাশনাল ইনফরমেশন প্রজেক্ট এর বিষয়েও উপদেষ্টাকে অবহিত করেন।
জবাবে উপদেষ্টা বলেন, ন্যাশনাল ইনফরমেশন প্রজেক্ট (NIP)একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে আমাদের সবার জন্য। যেহেতু এটা একটি জাতীয় নীতির বিষয়। তাই সরকার থেকে এই নীতি আমরা গ্রহণ করব কিনা সেটি স্টেকহোল্ডারদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাংলাদেশে এআই হাব করতে কোরিয়ার আগ্রহ প্রকাশ

আপডেট সময় : ০৪:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪