সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

নারায়ণগঞ্জে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের একটি ড্রেন থেকে মোদাছের মিয়া (২৮) নামের এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ৯ নম্বর সেক্টরের ৭ নম্বর প্লটের ৩২৬ নম্বর সড়কসংলগ্ন ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোদাছের মিয়া আড়াইহাজার পৌরসভার নাগেরচর এলাকার হারুন মিয়ার ছেলে। তিনি গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা হারুন মিয়া ওই দিনই আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের ড্রেনে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে আড়াইহাজার থানায় করা নিখোঁজের জিডির তথ্যের সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের পরিচয়ের মিল পাওয়া যায়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, মোদাছেরের মৃত্যুর কারণ এবং ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬