ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতকানিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু ড্রোনের মাধ্যমে মাদক প্রবেশ করছে বাংলাদেশে: আইনমন্ত্রীর মন্তব্য ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ কর্তৃপক্ষকে না জানিয়ে প্রধান শিক্ষকের অনুপস্থিতির অভিযোগ ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, মহাদেবপুরে হাসপাতাল সিলগালা বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে পরিকল্পিতভাবে: আইনমন্ত্রীর দাবি জমির বিরোধে উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

সিরাজগঞ্জে কলেজের গেট ভেঙে মালামাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ পৌর এলাকার এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের গেটের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির এক নেতার বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, শনিবার গভীর রাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন শেখ তার দলবল নিয়ে কলেজের প্রধান গেটের তালা ভেঙে মালামাল নিয়ে যান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে স্কুলের নাইট গার্ড আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১০টার দিকে মিলন শেখ দলবল নিয়ে কলেজে প্রবেশ করে। এ সময় তারা মাঠে পড়ে থাকা পুরাতন লোহার পাত, লোহার রড, রেলের স্লিপারসহ প্রায় ৬০০ কেজি মালামাল পিকআপে তুলে নিয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে মিলন শেখের প্রভাব বেড়েছে। তারা জানান, তার নির্দিষ্ট কোনো কাজ নেই এবং তিনি রাতে দলবল নিয়ে লুটপাট করেন। স্থানীয়দের মতে, তার ভয়ে কেউ মুখ খুলতে পারে না।

এদিকে, এর আগে প্রতিষ্ঠানটিতে তিনবার চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন। তবে অধ্যক্ষ আশরাফুল ইসলাম কোনো ব্যবস্থা নেননি। তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিলন শেখ বলেন, তিনি রাতে শিক্ষককে খুঁজতে স্কুলে গিয়েছিলেন এবং এই ঘটনার সঙ্গে জড়িত নন। অন্যদিকে, অধ্যক্ষ আশরাফুল ইসলাম জানান, নাইট গার্ড তাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন, তবে এ পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে স্কুলের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, তিনি এ বিষয়ে অবগত নন এবং সংবাদ মাধ্যমে জানতে পারলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে কলেজের গেট ভেঙে মালামাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০৪:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬