ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আব্বাসের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসালেন ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আওয়ামী লীগ প্রতিজনের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ রেখে পালিয়েছে: শিরিন সুলতানা ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম: এজিএস মহিউদ্দিন খান চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী ৪৩০০ পরিবার গুলশানে সরকারবিরোধী মিছিলে ২৪ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে ডেঙ্গুতে মায়ের সঙ্গে মারা গেল গর্ভের সন্তানও সারের সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগের জবাব দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন বাতিলের দাবি মামুনুল হকের

সাভারে র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে র‍্যাব পরিচয়ে এক ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীর কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ১০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সাভারের হেমায়েতপুর এলাকার আইএফআইসি ব্যাংক থেকে গত ১০ সেপ্টেম্বর সকালে ব্যবসায়িক কাজে ২৬ লাখ টাকা উত্তোলন করেন আর কে এন্টারপ্রাইজের কর্মচারী ইসরাফিল হক। টাকা একটি ব্যাগে নিয়ে তিনি হেমায়েতপুর এলাকায় মহাসড়কের সাভারমুখী লেন থেকে দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাচ্ছিলেন।

এ সময় একটি প্রাইভেটকারে করে আসা চার ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দেন। পরে তারা ইসরাফিল হককে ধরে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে আহত করেন। একপর্যায়ে তাঁর কাছ থেকে ২৬ লাখ টাকা থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাঁরা প্রাইভেটকারে করে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে ঘটনার বিষয়ে ভুক্তভোগী রেজাউল করিম সাভার মডেল থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আব্বাসের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসালেন

সাভারে র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ০৮:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬