ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ভারতীয় আমদানিকারকদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল সভাপতির বক্তব্য: আওয়ামী লীগকে মাথা উঁচু করতে না দেওয়ার আহ্বান বিদ্যুৎ সংকটে গার্মেন্টস উৎপাদন ৫০ শতাংশের নিচে: জামায়াত আমির যাত্রী অধিকার দিবসের প্রাক্কালে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্যের অভিযোগ সারের কোনো সংকট নেই, দুষ্টচক্রের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী আসিফ নজরুলের মতে, ছোট মেয়ের পোষা ছাগল চুরি ‘হৃদয়বিদারক ঘটনা’ ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য, আগ্রাসনের নিন্দা সিরাজগঞ্জে যমুনা নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার জনগণের অধিকার আদায়ে রাজপথে নামার ঘোষণা জামায়াত আমিরের

সাবেক স্ত্রীর পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে সাবেক স্ত্রীর পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেল করার অভিযোগে রাসেল রানা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মধুপুর থানার ওসি মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর বাজারের একটি পোলট্রি খামারের স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত রাসেল রানা শোলাকুড়ি ইউনিয়নের চুনিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে এবং পেশায় অনলাইন স্ক্যামার। ২০২১ সালের জুলাই মাসে তার সঙ্গে শালিখা উত্তরপাড়া গ্রামের শিউলি আখতারের বিয়ে হয়। যৌতুক, শারীরিক নির্যাতন এবং মাদকাসক্তির কারণে ২০২৪ সালের মে মাসে শিউলি তালাক দেন।

তালাকের পর রাসেল রানা শিউলিকে হুমকি দিতে থাকে এবং নগদ ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে রাসেল এআই দিয়ে তৈরি কিছু অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় শিউলির পরিবার চরম বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়।

গত ১ সেপ্টেম্বর শিউলি টাঙ্গাইল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। আদালতের নির্দেশে মধুপুর থানা পুলিশ ৪ সেপ্টেম্বর মামলাটি গ্রহণ করে। রাসেল রানার মোবাইলে এআই দিয়ে তৈরি বেশ কিছু পর্নো ছবি পাওয়া গেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো আইডিও চিহ্নিত করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি

সাবেক স্ত্রীর পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬