ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হাইকোর্টের রায়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ মায়ের কবরের পাশে চিরঘুমে সেনাসদস্য তাসনিম রিফাত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগদান করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পদ্মবিলে দর্শনার্থীদের ভিড়, প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ ‘অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী’

রাজধানীর এপেক্স ভবনে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের যোগ দেয়।

জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মিনাবাজারের বিপরীত দিকে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি

রাজধানীর এপেক্স ভবনে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আপডেট সময় : ১২:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬