ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে ২৪ শিক্ষার্থী ৮ মাসেও হিন্দুধর্মের বই পায়নি শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ হুথিদের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠালে গ্রেপ্তার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিমার্ক-হারল্যান সেরা কসমেটিকস কোম্পানি হিসেবে স্বীকৃতি পেল মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনূসের সঙ্গে জাপানের বিশেষ দূতের বৈঠক রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনের বিনাশ্রম কারাদণ্ড মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার

রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনের বিনাশ্রম কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য ব্যবহার, সংরক্ষণ ও সেবনের দায়ে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মধ্যে হাফিজুর রহমান, খোরশেদ আলম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হাসান, মঞ্জু মিয়া, নাবিদুল হাসান ত্রিশান, বিজয়, রিয়াজ হোসেন, আব্দুল কাদির, আরিফ মিয়া, মো. মুন্না, আব্দুল করিম, সাইদুর রহমান, মেরাজ আহমেদ, বাবুল দেওয়ান, আলামিন, হোসেন কালু, হায়দার আলী ও নয়ন মিয়া অন্তর্ভুক্ত রয়েছেন। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান যোগদানের পর থেকে উপজেলায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় বলেন, ‘মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদকের বিরুদ্ধে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনের বিনাশ্রম কারাদণ্ড

আপডেট সময় : ০৫:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬