বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিটের চুক্তি স্বাক্ষর আজ অনুষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। এ সময় তিনি বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করেন।
চুক্তির বিষয়ে তিনি আরও জানান, সরকার ইস্টার্ন রিফাইনারি স্থাপনের উদ্যোগ নিয়েছে এবং আজ দুপুরে একটি চুক্তি হবে। ২০৩০ সালে উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিনিধির নাম 




















