দৈনিক কালবেলার সাংবাদিক সাজুর বাবা ও পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. আবু সামা মোল্লা মারা গেছেন। তিনি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবু সামা মোল্লা গত তিন মাস ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাকে দ্বিতীয় দফা কেমোথেরাপি দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৩০ আগস্ট তাকে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয় এবং ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
মো. আবু সামা মোল্লা পাবনা জেলার বেড়া উপজেলার কৈটোলা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কৈটোলা ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং কৈটোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার বাদ আসর কৈটোলা ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।
প্রতিনিধির নাম 




















