সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশ চিঠি পাঠিয়েছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অবস্থান জানার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে চিঠি পাঠিয়েছে।

গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ইন্টারপোলের কাছে একটি ই-মেইল পাঠানো হয়। দুবাই থেকে জামিনে মুক্তির পর বেনজীর সেন্ট লুসিয়ায় অবস্থান করছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এনসিবির এই উদ্যোগ নেয়া হয়।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম জানান, ইন্টারপোলের কাছে পাঠানো ই-মেইলে বেনজীরের অবস্থানের তথ্য জানতে চাওয়া হয়েছে এবং সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বেনজীর আহমেদ গত ১৭ আগস্ট দুবাই থেকে সেন্ট লুসিয়ায় যান এবং সেখানে তার পাসপোর্ট ও যৌথ বিনিয়োগ রয়েছে। সেন্ট লুসিয়ার গ্রোস আইসলেট এলাকায় তার একটি ফ্ল্যাটও রয়েছে বলে জানা গেছে।

গত ২৭ জুলাই দুবাইয়ের আদালত থেকে জামিন পাওয়ার পর ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। জামিনের জন্য আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে তদবির করা হয়েছিল বলে জানা গেছে। জামিন পাওয়ার পর বেনজীর নিরাপদ দেশে যাওয়ার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত সেন্ট লুসিয়াকে বেছে নেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশ চিঠি পাঠিয়েছে

আপডেট সময় : ১১:২৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬