নভোএয়ার লিমিটেড তাদের কার্গো সেলস অ্যান্ড সার্ভিস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি গত ৩১ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং বিমান সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের জন্য দেশের যে কোনো জায়গায় কর্মস্থল নির্ধারণ করা হবে।
নিয়োগপ্রাপ্তদের জন্য বেতন ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে। সুবিধার মধ্যে রয়েছে টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, বিমা, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে আগ্রহীরা নির্ধারিত লিংকে ক্লিক করতে পারবেন।
আবেদনের শেষ সময় ১০ সেপ্টেম্বর, ২০২৬।
প্রতিনিধির নাম 
























