ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজই ঘোষণা হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিলেন রাহুল, ফুসফুসে বালির উপস্থিতি—ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য সংঘাত নিরসনের সম্ভাবনা নিয়ে রাশিয়ার সঙ্গে ইরানের আলোচনা অবৈধ জ্বালানি মজুতের খবর দিলেই মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঈদযাত্রায় ৩৪৬ সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৩৫১ জনের, আহত ১০৪৬ সারাক্ষণ দুশ্চিন্তা? মন ভালো রাখার সহজ কিছু কার্যকর কৌশল হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে মিলল ১৮ কেজি অজানা স্বর্ণ বাসডুবির পর দৌলতদিয়া ঘাটে পৌঁছাল নৌ-মন্ত্রণালয়ের তদন্ত টিম মাল্টিপ্লেক্সে দারুণ সাড়া, ‘রাক্ষস’ ঢুকে গেল কোটির ঘরে ইরান যুদ্ধ ইস্যুতে ক্ষোভ, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে মিলল ১৮ কেজি অজানা স্বর্ণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে মিলল ১৮ কেজি অজানা স্বর্ণ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ প্রায় ১৮ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টা দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৮ নম্বর ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে বিমানের কার্গো হোল্ডের একটি টয়লেটের প্যানের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৬ গ্রাম, যা মোট ১৭ কেজি ৭৪৮ গ্রাম (প্রায় ১৭.৭৮৪ কেজি)।

NEWS21
NEWS21

ঢাকা কাস্টমস হাউজের জয়েন্ট কমিশনার (জেসি) মো. কামরুল হাসান জানান, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়নি। সংশ্লিষ্ট কেউ থানায় যোগাযোগও করেননি।

পরে জব্দ করা স্বর্ণের বারগুলো নিয়ম অনুযায়ী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আজই ঘোষণা হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম

হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে মিলল ১৮ কেজি অজানা স্বর্ণ

আপডেট সময় : ০৪:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬