ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ভিআইপি প্রটোকল না থাকায় সড়কে বেড়েছে যানবাহনের গতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

ভিআইপি প্রটোকল না থাকায় সড়কে বেড়েছে যানবাহনের গতি

প্রধানমন্ত্রীসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় সড়কে যানবাহনের গতি বেড়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ তথ্য উঠে এসেছে।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি­­­­­-প্রকৃতি কেমন এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গতকাল উপস্থাপন করা হয়েছে। যানবাহনের গতি বেড়েছে বলে এতে উল্লেখ করা হয়। রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার, যা পায়ে হাঁটা গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। প্রতিবেদনে গত ১৪ দিনের একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, ভিভিআইপি প্রটোকলে যান চলাচল বাধাগ্রস্ত না হওয়ায় যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। কারণ, প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।

NEWS21
NEWS21

অভিনন্দনের বিলবোর্ড-ব্যানার দ্রুত সরাতে নির্দেশ
রাজধানীর বিভিন্ন সড়ক থেকে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো বিজ্ঞাপন এবং ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন তিনি।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে তাঁর ছবিসংবলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষণাৎ সরানো হয়। এ ছাড়া রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে অভিনন্দন জানিয়ে বিভিন্ন কোম্পানির যেসব বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে, সেগুলোও দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। গতকাল রাজধানীর আরামবাগ এলাকায় বৃদ্ধা রাহেলা খাতুনের বাসায় সাক্ষাৎ করতে যায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। সংগঠনের অন্যতম উপদেষ্টা নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ প্রতিনিধি দলে ছিলেন। তারা রাহেলা খাতুনের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার সামগ্রী পৌঁছে দেন।

কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।
প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। এ ছাড়া উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ভিআইপি প্রটোকল না থাকায় সড়কে বেড়েছে যানবাহনের গতি

আপডেট সময় : ০৪:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬