ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

ইত্যাদির নান্দনিক মঞ্চে মুগ্ধতা ছড়ালেন শরিফুল রাজ ও সাবিলা নূর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

ইত্যাদির নান্দনিক মঞ্চে মুগ্ধতা ছড়ালেন শরিফুল রাজ ও সাবিলা নূর

ইত্যাদি মানে ব্যতিক্রমী আয়োজন। এবারের ঈদের জন্য নির্মিত বিশেষ ইত্যাদির দলীয় সংগীতেও তুলে ধরা হয়েছে নানান অবক্ষয় ও অসংগতি। বিনোদনের মাধ্যমে সামাজিক ক্ষত নিরাময়ের এক অদ্ভুত অস্ত্র ইত্যাদির এসব গান।

বাল্যকালে শেখা নীতিকথা কর্মকালে এসে মর্মহীন হয়ে যায়, যা অনেকেই বোঝেন না–এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এই পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ এবং দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর।

NEWS21
NEWS21
উপস্থিত দর্শকরা মুগ্ধ দৃষ্টিতে দেখেছেন তাদের এই চমৎকার কোরিওগ্রাফি সমৃদ্ধ নাচ। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। নৃত্যে অংশগ্রহণ করেছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দল। নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন।
ফাগুন অডিও ভিশন জানায়, সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় সমাজের চারদিকে জালের মতো ছড়িয়ে থাকা মিথ্যা ও দুর্নীতির ভিড়ে লুকিয়ে থাকা নীতিনৈতিকতা ও বাস্তবতা। শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিয়মিত মহড়ায় অংশ নিয়েছেন। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত বর্ণাঢ্য এই ভিন্নধর্মী দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ইত্যাদির নান্দনিক মঞ্চে মুগ্ধতা ছড়ালেন শরিফুল রাজ ও সাবিলা নূর

আপডেট সময় : ০৩:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬