ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

নারিন্দায় এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ তিনজন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

নারিন্দায় এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ তিনজন

পুরান ঢাকার নারিন্দার একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। তারা হলেন– মোক্তার বেপারী (৫৫), সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সেলিমের অবস্থা সংকটাপন্ন। তাঁর শরীর শতভাগ পুড়ে গেছে। অপর দুজনের মধ্যে মোক্তার বেপারী শরীরের ২২ ও সেলিনা আক্তারের ২০ ভাগ পুড়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নারিন্দার মৈশুণ্ডি এলাকার বাসায় মধ্যরাতে এসির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর ঘরে আগুন লেগে গেলে তিনজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে রাত ১টার দিকে হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়ির ওপরে পড়ে।
ওয়ারী থানা পুলিশ জানায়, মোক্তার দোকানের কিছু মালপত্র বাসায় এনে রেখেছিলেন। সেগুলোর মধ্যে এসিতে গ্যাস ভরার সিলিন্ডারও ছিল। সেই সিল্ডিার থেকে বিস্ফোরণ ঘটে।
এদিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় মেট্রোরেল স্টেশনের পাশে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নারিন্দায় এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ তিনজন

আপডেট সময় : ০২:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬