ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

আশিতে পা দিয়েই জীবনবোধের কথা বললেন সোহেল রানা, ‘ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছি’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

আশিতে পা দিয়েই জীবনবোধের কথা বললেন সোহেল রানা, ‘ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছি’

ঢালিউড সিনেমার বরেণ্য অভিনেতা, পরিচালক, প্রযোজক মাসুদ পারভেজ। সোহেল রানা যাঁর পরিচিতি। সোহেল রানার ৮০তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২১ শে ফেব্রুয়ারি আজকের এই দিনে সোহেল রানা ঢাকায় জন্মগ্রহণ করেন।

জন্মদিন প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘আগে প্রতিবছর জন্মদিনে মনে হতো, আমি তো এক বছর করে বড় হয়েছি। ভেবে খুব আনন্দ পেতাম। কিন্তু এখন কষ্ট হয়। কারণ এখন বুঝি, বয়স বাড়ছে না, কমছে। ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছি। যতদিন বেঁচে আছি ভালো কাজের মধ্যে জীবন ধারণ করতে চাই। দেখতে দেখতে জীবনের এত বছর কেটে গেল, টের পাইনি।’

তিনি বলেন, ‘এই ক্ষুদ্রজীবনে চলার পথে সবার ভালোবাসা পেয়েছি। জন্মদিনে সবার দোয়া চাই। যেন সুস্থভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। ২১ শে ফ্রেব্রুয়ারি জন্মদিন হওয়ায় কখনোই ঘটা করে জন্মদিন পালন করিনি। কাছের মানুষজন বাসায় আসে। শুভেচ্ছা জানায়। এভাবেই কাটবে জন্মদিন।’

NEWS21
NEWS21

সোহেল রানার পৈতৃক বাসস্থান বরিশাল জেলায়। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬১ সালে রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। ছাত্র অবস্থায় ছাত্রলীগ নেতা হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন সোহেল রানা।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। দেশ স্বাধীনের পর ক্যারিয়ার গড়েন চলচ্চিত্রাঙ্গনে। তখন পারিবারিক নাম মাসুদ রানা বাদ দিয়ে চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘সোহেল রানা’ নামে। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সোহেল রানা।

এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। ১৯৭২ সালে ‘মাসুদ পারভেজ’ নামে চলচ্চিত্র প্রযোজনা করেন এ অভিনেতা।

১৯৭৪ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে মাসুদ রানা চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই সিনেমার মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। অভিনয় ক্যারিয়ারে ‘এপার ওপার’, ‘দস্যু বনহুর’, ‘জীবন নৌকা’সহ প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল রানা। তবে বর্তমানে অভিনয় থেকে দূরে তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আশিতে পা দিয়েই জীবনবোধের কথা বললেন সোহেল রানা, ‘ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছি’

আপডেট সময় : ০২:০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬