ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

গণভোট উপেক্ষা করলে সরকারকে মানবে না জনতা—হুঁশিয়ারি জামায়াতের নায়েবে আমির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

গণভোট উপেক্ষা করলে সরকারকে মানবে না জনতা—হুঁশিয়ারি জামায়াতের নায়েবে আমির

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে গণবিরোধী সরকার গঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। তিনি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারকে মানবে না। ফলে আবারও মানুষ বিদ্রোহের পথ বেছে নেবে।

আজ শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি।

NEWS21
NEWS21

গণভোটে হ্যাঁ জয়ী হলেও বিএনপির সংসদ সদস্যরা (এমপি) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। জামায়াতের ৬৮ এমপিসহ বিরোধী দলের ৭৮ জন সংসদ এবং পরিষদের শপথ নিয়েছেন। সরকারের উদ্দেশে মুজিবুর রহমান বলেছেন, দেশে রক্ত না ঝরিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের রায় বাস্তবায়নে সরকার ও বিরোধী দলকে কাজ করতে হবে। জনগণের কথা মেনে নেওয়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে শেখ হাসিনা– কোনো সরকারই জনমতের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় থাকতে পারেনি। আগামীতেও কোনো সরকার পারবে না। গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়নে জামায়াত সংগ্রামের জন্য প্রস্তুত, আবার বিরোধী দল হিসেবে সরকারকে সার্বিক সহযোগিতা করতেও প্রস্তুত।

জামায়াতের নায়েবে আমির বলেছেন, সর্বত্র বাংলা ভাষা ব্যবহারের আইন থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। বাস্তবায়নে উদ্যোগ সরকারকে নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাদ দিয়ে যারা গণতন্ত্র সুসংহতের কথা বলে তারা স্বৈরতন্ত্র কায়েমের পথে হাঁটছে। একুশের চেতনা মানে দুর্নীতি নয়, চাঁদাবাজি নয়, স্বৈরতন্ত্র নয়। একুশ থেকে জুলাই– প্রতিটি আন্দোলন-সংগ্রাম ছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। সরকার জুলাই চেতনা বিনষ্টের চেষ্টা করলে আরেকটা জুলাই হবে।

মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তৃতা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

গণভোট উপেক্ষা করলে সরকারকে মানবে না জনতা—হুঁশিয়ারি জামায়াতের নায়েবে আমির

আপডেট সময় : ০১:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬