ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

রাজনীতিতে নতুন অধ্যায়: ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী

  • NEWS 21 STAFF RAFI
  • আপডেট সময় : ০৬:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৩ বার পড়া হয়েছে

রাজনীতিতে নতুন অধ্যায়: ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী

দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য পালাবদল ঘটতে যাচ্ছে। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি

আসনের মধ্যে বেসরকারি ফলাফলে জোটগতভাবে ইতোমধ্যে ২১২টি আসনে জয় পেয়েছে দলটি, যার মধ্যে ধানের শীষ প্রতীকে এককভাবে জয় এসেছে ২০৯টি আসনে। এই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের চূড়ান্ত

পথে এখন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। বিএনপি সরকার গঠন করলে কে হবেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নের উত্তর এখন সবার জানা। ইতিহাস যেন নিজেকেই পুনরাবৃত্তি করছে। ১৯৯১ সালে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দেশের

প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ঠিক ৩৫ বছর পর তাঁরই যোগ্য উত্তরসূরি তারেক রহমানও নিজের প্রথম নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেছেন। বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে জয়ী হয়ে

তিনি এখন দেশের আগামীর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে। ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটি অলংকৃত করে আসছিলেন দুই নারী নেত্রী—বেগম

NEWS21
NEWS21

খালেদা জিয়া এবং শেখ হাসিনা। ১৯৯০ সালে কাজী জাফর আহমেদ ছিলেন বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। এরপর থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং পরবর্তী নির্বাচনগুলোতে পর্যায়ক্রমে খালেদা জিয়া ও শেখ হাসিনাই

সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের হাত ধরে যে নির্বাচনের চাকা ঘুরেছে, তাতেই দীর্ঘ ৩৫ বছর পর এক পুরুষ প্রধানমন্ত্রীর অভিষেকের

সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া পাঁচটি আসনে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছিলেন। ছেলে তারেক রহমানও তাঁর প্রথম নির্বাচনে অংশ নিয়ে দুই আসনেই দাপুটে জয় পেয়েছেন। মা ও

ছেলের এই রাজনৈতিক পুনরুত্থানের সাদৃশ্যকে ইতিবাচক হিসেবে দেখছে সাধারণ মানুষ। চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারেক রহমানের হাত ধরে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন ভোটাররা। এখন কেবল সময়ের

অপেক্ষা, কখন বঙ্গভবনে শপথ নিয়ে ৩৫ বছরের সেই ‘নারী নেতৃত্ব’ যুগের আনুষ্ঠানিক অবসান ঘটিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করবেন তারেক রহমান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

রাজনীতিতে নতুন অধ্যায়: ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬