ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

নৌকার মনোনয়ন কেনা ‘ম্যাডাম ফুলি’ এবার ধানের শীষে ভোট চেয়ে মাঠে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

নৌকার মনোনয়ন কেনা ‘ম্যাডাম ফুলি’ এবার ধানের শীষে ভোট চেয়ে মাঠে

এবারর ত্রয়োদশ নির্বাচনে প্রচারণার মাঠে সরব হয়ে উঠেছিলেন সংস্কৃতি অঙ্গনের তারকারা। সেই ধারাবাহিকতায় ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলাকে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার উদ্দেশ্যে একঝাঁক শিল্পী মাঠে নামেন। শিমলার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মনির খান ও রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান এবং অভিনেতা শাহেদ।

NEWS21
NEWS21

প্রচারণাকালে পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন শিল্পীরা। ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শিমলা বলেন, ‘আমি শিমলা। ধানের শীষের জন্য ভোট চাইতে এসেছি। এখানে অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে, তারা ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন।’

তবে এবারের নির্বাচনী প্রচারণায় শিমলাকে ধানের শীষের পক্ষে দেখা যাওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কারণ, গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন এই অভিনেত্রী।

মনোনয়ন কেনার পর সে সময় একাধিক গণমাধ্যমে শিমলা নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান উল্লেখ করে বলেছিলেন, ‘যদিও জানি কথাটা হাস্যকর শোনাতে পারে, তবুও বলছি—এটা সত্যি। স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে। কিছুদিন আগে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয়েছিল, সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে এবং তিনি আমাকে মনোনয়ন দেবেন।’

উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে শিমলার। প্রথম চলচ্চিত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দর্শকমহলে আলোচনায় আসেন তিনি। পরবর্তী সময়ে একাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে নিজের অবস্থান দৃঢ় করেন এই অভিনেত্রী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

নৌকার মনোনয়ন কেনা ‘ম্যাডাম ফুলি’ এবার ধানের শীষে ভোট চেয়ে মাঠে

আপডেট সময় : ০২:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬