ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

শীতে নিয়মিত আমলকী খেলে মিলতে পারে চমকপ্রদ উপকারিতা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

শীতে নিয়মিত আমলকী খেলে মিলতে পারে চমকপ্রদ উপকারিতা

শীত এলেই সর্দি-কাশি, শরীর ব্যথা, হজমের সমস্যা দেখা দেয়। এছাড়া ত্বক ও চুলের সমস্যাও বেড়ে যায়। এ সময় শরীর সুস্থ ও সতেজ রাখতে আমলকী খেতে পারেন। এটি পুষ্টিগুণে ভরপুর প্রকৃতির এমন এক উপহার, যা প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।

ভিটামিন সির প্রাকৃতিক উৎস
আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি পাওয়া যায়। শীতকালে নিয়মিত আমলকী খেলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। সর্দি, কাশি, জ্বর ও ভাইরাল সংক্রমণ প্রতিরোধে এটি খুবই কার্যকর।

হজমশক্তি ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে
শীতে অনেকেই কোষ্ঠকাঠিন্য ও বদহজমে ভোগেন। আমলকী হজম প্রক্রিয়া উন্নত করতে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত আমলকী খেলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই কমে আসে।

ত্বক ও সৌন্দর্যের সহায়ক
শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে। আমলকী ত্বকের ভেতর থেকে পুষ্টি জোগায়, বলিরেখা কমাতে সহায়তা করে। নিয়মিত আমলকী খেলে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়। তাই সৌন্দর্যচর্চায়ও আমলকীর গুরুত্ব কম নয়।

চুলের স্বাস্থ্য রক্ষায় কার্যকর
চুল পড়া, খুশকি ও অকালপক্বতা–এই সমস্যাগুলো শীতকালে বেড়ে যায়। আমলকী চুলের গোড়া মজবুত করে, চুলের বৃদ্ধি স্বাভাবিক রাখে এবং খুশকি দূর করতে সহায়তা করে।

হৃৎপিণ্ড সচল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে
আমলকী রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়। নিয়মিত আমলকী খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকিও কমে।

শরীর উষ্ণ ও কর্মক্ষম রাখে
শীতে শরীর ক্লান্ত ও নিস্তেজ হয়ে পড়ে। আমলকী শরীরের ভেতরের শক্তি বাড়ায়, কর্মক্ষমতা ধরে রাখে এবং ঠান্ডার প্রভাব কম অনুভূত হয়।

কীভাবে খাবেন আমলকি
কাঁচা আমলকি, আমলকির রস, মধু মিশিয়ে, ভর্তা কিংবা আচার তৈরি করে আমলকী খাওয়া যায়। তবে যাদের গ্যাস্ট্রিক, আলসার বা অতিরিক্ত এসিডিটির সমস্যা রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

শীতে নিয়মিত আমলকী খেলে মিলতে পারে চমকপ্রদ উপকারিতা

আপডেট সময় : ০৫:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬