ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন

চুলের যত্নে কোরিয়ানদের মতো জাপানিরাও বেশ সচেতন। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কে বিউটি ও জে বিউটির দিকেই ঝুঁকছে বেশি। জাপানিরা সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদানে কেশচর্চা করেন। নারীরা চুলের চেয়েও স্ক্যাল্প পরিচর্যায় বেশি মনোযোগ দেন। আর তাই তাদের চুলও থাকে মজবুত, প্রাণবন্ত ও ঝলমলে।

NEW21
NEW21

প্রি-ওয়াশ অয়েলিং
জাপানি নারীরা চুল ধোয়ার আগে পুরো স্ক্যাল্প ও চুলে তেল মাখেন। জাপানে ক্যামেলিয়া অয়েলের ব্যবহার হয়ে আসছে বছরের পর বছর। এখানেও ক্যামেলিয়া অয়েল পাওয়া যায়। তবে দাম একটু বেশি। তার পরিবর্তে একেবারে হালকা, কম ঘনত্বের যেকোনো তেল বেছে নিতে পারেন। শ্যাম্পু করার আগে মিনিট দশেক মালিশ করলে ভালো হয়।

জেন্টল ক্লিনজিং
জাপানিরা স্ক্যাল্প ক্লিনজিংয়ের উপর জোর দেন। এজন্য মাইল্ড ক্লিনজার দিয়ে মাথার ত্বক পরিষ্কার করে নিতে হবে। এতে স্ক্যাল্পে অতিরিক্ত তেল, ধুলো ও ময়লা জমতে পারবে না। চুল ধোয়ার ক্ষেত্রে সালফেট ফ্রি শ্যাম্পু এবং উষ্ণ পানি ব্যবহার করলে ভালো হয়।

স্ক্যাল্প ম্যাসাজ
স্বাস্থ্যজ্বল চুলের জন্য স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হওয়া প্রয়োজন। মাঝে মাঝে হাতের সাহায্যে স্ক্যাল্প ম্যাসাজ করুন। নয়তো স্ক্যাল্প ম্যাসাজার কিনতে পারেন। ভেজা চুলে সার্কুলার মোশনে মিনিট দুয়েক মাসাজ করুন।

কন্ডিশনিং
চুলের হাইড্রেশন ধরে রাখতে কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার মেখে মিনিট পাঁচেক রেখে দিন। তারপর ভালো করে চুল ধুয়ে ফেলুন। এটি চুল জটমুক্ত রাখতেও ভূমিকা রাখে।

লিভ-ইন সিরাম
চুল যদি শুষ্ক হয়, তাহলে লিভ-ইন সিরাম ব্যবহার করতে পারেন। শ্যাম্পু ও  কন্ডিশনারের পর সিরাম ব্যবহার করতে হবে। এই সিরাম লাগানোর পর চুল ধোয়ার প্রয়োজন পড়ে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন

আপডেট সময় : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬