ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয় দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তির পথে আর বাধা নেই হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় মিউজিক ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে স্পষ্ট কথা বললেন শ্রেয়া ঘোষাল ঘুষের অভিযোগ ফাঁস: বিচারপ্রক্রিয়া ‘শতভাগ প্রশ্নবিদ্ধ’ বললেন চিফ প্রসিকিউটর জনগণের শক্তির কাছে হার মানে সব শক্তি: মির্জা ফখরুল

রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্য

রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে শেরেবাংলা নগরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ারাষ্ট্রীয় মর্যাদায়কে দাফন করা হয়। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তার মাকে কবরে শায়িত করেন।

এ সময় তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দাফনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন সামরিক বাহিনীর সদস্যরা। এর আগে বিকাল ৩টা ৫মিনিটের সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে খালেদা জিয়ার কফিন সামরিক বাহিনীসহ সব আইন-শৃঙ্খলাবাহিনীর নিরাপত্তায় জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হয়।

খালেদা জিয়ার জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

NEW21
NEW21

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দীন, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ জানাজায় অংশ নিয়ে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, জামায়াতে ইসলামীর আমির আমির ডা. শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সালাহ উদ্দিন আহমেদ, ডা. এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

চন্দ্রিমা উদ্যানে বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রম

আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফায়জুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, দেলাওয়ার হোসাইন সাঈদী ছেলে শামীম সাঈদী, ডাকসুর ভিপি সাদিক কায়েম।

জানাজার আগে মায়ের জন্য সবার কাছে দোয়া চান তার বড় ছেলে তারেক রহমান। জানাজার সময় তারেক রহমানের ডান পাশে দাঁড়ান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বাম পাশে দাঁড়ান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার ডান পাশে দাঁড়ান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং তার ডান পাশে দাড়ান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নাহিদ ইসলামের বাম পাশে দাঁড়ান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলীয় নেতাকর্মীসহ লাখ লাখ সাধারণ মানুষের ঢল নামে। একদিকে ফার্মগেট, বিজয়সরনি, অপরদিকে মিরপুর রোড পর্যন্ত ছড়িয়ে যায়।জানাজা উপলক্ষ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়। এছাড়া, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা টহল দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার

রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৫:২০:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫