সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

চাঁদপুরে ‘ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়া’ কিশোরীর মরদেহ উদ্ধার

  • Marisa hossain
  • আপডেট সময় : ০২:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

চাঁদপুরে ‘ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়া’ কিশোরীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে নিখোঁজের চার দিন পর ডাকাতিয়া নদী থেকে ১২ বছরের এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার সকালে লাশটি উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কিশোরীর পরনের পোশাক দেখে পরিচয় নিশ্চিত করেছেন তার বাবা। তিনি বলেন, তাঁর মেয়ে গত বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বাসা থেকে ঘুরতে বের হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এদিকে নৌ পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, ১৯ নভেম্বর সন্ধ্যায় মেঘনা নদীর পুরানবাজার এলাকায় ওই কিশোরীকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ আছে ট্রলারচালক মনির হোসেনের বিরুদ্ধে। এ অভিযোগে পাশের ট্রলার চালকেরা তাঁকে আটক করে পুলিশে দেন। মনির হোসেন এখন জেলহাজতে আছেন। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আজ কিশোরীর লাশ মেঘনা নদীর পাশের ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর

NEW21
NEW21
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

চাঁদপুরে ‘ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়া’ কিশোরীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫